শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১

রাজধানীর দক্ষিণখান থানাধীন সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে তার মা ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়।

/এমকেআর/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের