চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪ বছর: বিচারের অপেক্ষায় নিহতদের পরিবার

মহিউদ্দিন খান রিফাত
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৭১ জন নিহত হন, আহত হন আরও অনেক। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের চার বছর পূর্ণ হয়েছে আজ। কিন্তু মামলার বিচার এখনও শেষ হয়নি, বিচারের অপেক্ষায় নিহতদের পরিবার।

বর্তমানে ভবনের মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এ মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন জামিনে রয়েছে। তারা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। গত ৩১ জানুয়ারি অভিযোগ গঠনের দিন তারা আদালতে হাজিরা দেন।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম আদালতে চার্জশিট দাখিল করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪, ৪২৭, ৩৩৬ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য ওই বছরের ২৮ মার্চ মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরে একই বছরের ২২ সেপ্টেম্বর ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। 

চার মাস পর চলতি বছরের ৩১ জানুয়ারি আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে আট আসামির বিরদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

চুড়িহাট্টা ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী জুম্মনের ছেলে মো. আসিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সুষ্ঠু বিচার চাই। ৪ বছরেও মামলার বিচার শেষ হলো না। আমরা বিচারের অপেক্ষায় আছি।’

চুড়িহাট্টার আগুনে পুড়ে যাওয়া গাড়ি (ফাইল ছবি)

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে সরকারিভাবে প্রতিশ্রুত কিছুই পাননি বলে দাবি এই যুবকের। তিনি বলেন, ‘৭১ জনের নিহতের পরিবারের মধ্যে ২৬ জনকে সর্বনিম্ন ক্লিনারের চাকরি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে আমার ভাইকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু কিছুই হয়নি। আমরা কোনও আর্থিক সহায়তাও পাইনি।’

এদিকে এ মামলার প্রধান দুই আসামি ভবন মালিক হাসান ও হোসেনের আইনজীবী মোস্তফা পাঠান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের ভবন থেকে আগুন লাগেনি। বাইরের সিলিন্ডার দুর্ঘটনায় আগুন লাগে। আসামিরা বাড়ি হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন। ওই দুর্ঘটনায় তাদের মা গুরুতর জখম হয়ে পরে মৃত্যুবরণ করেন। আদালতকে বলেছি তারাও ক্ষতিগ্রস্ত। এছাড়া রাজউক থেকে অনুমতি ছিল। সিটি করপোরেশন থেকে ব্যবসার লাইসেন্স ছিল। তাই আসামিদের ব্যবসা ছিল বৈধ। আবাসিক এলাকায় ব্যবসা যদি ঠিক না হয়, তাহলে রাজউক-সিটি করপোরেশন দায়ী। আসামিদের অব্যাহতির জন্য আমরা উচ্চ আদালতে যাবো।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মাজহারুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, 'মামলাটির চার্জগঠন হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী নিয়ে এসে দ্রুত সাক্ষ্যগ্রহণ শেষ করার চেষ্টা করবো। আশা করছি দ্রুত এ মামলার বিচার কাজ শেষ হবে।'

/ইউএস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?