‘আদালত থেকে জঙ্গি পালানো শুধু পুলিশের নয়, পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৫

র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন,আদালত পাড়া থেকে ২ জঙ্গি পালানোর ঘটনা পুলিশের ব্যর্থতা শুধু নয়, পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। তিনি বলেন,একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ দিবস উপলক্ষে জঙ্গি হামলার আশঙ্কা নেই। তারপরও সব ধরনের নজরদারি অব্যাহত রাখা হয়েছে।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ কথা বলেন।

তিনি বলেন, ‘আদালত পাড়া থেকে ২ জঙ্গি পালানোর ঘটনা পুলিশের ব্যর্থতা শুধু নয় পুরো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে, তাহলে টুডে এবং টুমোরো তারা ইনশাল্লাহ ধরা পরবে।’

পালিয়ে যাওয়া দুই জঙ্গি দেশে না দেশের বাইরে চলে গেছে এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘আমাদের যতটুকু তথ্য রয়েছে, তারা দেশের মধ্যে রয়েছে। র‌্যাব প্রযুক্তিগতভাবে আগের চেয়ে অনেক দক্ষ। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধী এবং জঙ্গি সংগঠনের সদস্যরাও এখন আরও  চতুর হয়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা থাকার পরও ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে।’

পলাতক জঙ্গিরা জীবন বাঁচানোর জন্য ব্যস্ত রয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও বলেন, তারা আমাদেরকে কী থ্রেট দেবে।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম