বাংলা ট্রিবিউনের দুই কর্মীকে ছিনতাইকারী বানানোর ঘটনায় আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২

বাংলা ট্রিবিউনের দুই কর্মীকে তুলে নিয়ে ছিনতাইকারী হিসেবে আসামি করে মামলা দেওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ ও নিন্দা জানায় সংস্থাটি।

আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাব্বির ও মো. বাবু নামে বাংলা ট্রিবিউনের দুই কর্মীকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ছিনতাইকারী হিসেবে আসামি করে মোহাম্মদপুর থানায় পুলিশ মামলা দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে। ওই দুই কর্মীর স্বজনদের ভাষ্যমতে, ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার পর রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার রায়ের বাজারের বাসা থেকে তাদের ডেকে নিয়ে যায় পুলিশ। এসআই  রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে ছিনতাইকারী হিসেবে মামলা দেয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি দুপুরের পর তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠানো হয়।

এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা গণমাধ্যম সংশ্লিষ্ট সবার মধ্যে ইতোমধ্যে বিরাজমান উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিচ্ছে বলে আসক মনে করে। আসক এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

আরও পড়ুন- 

মধ্যরাতে তুলে নিয়ে ছিনতাইয়ের মামলা কতটা আইনসম্মত?

বাংলা ট্রিবিউনের দুই কর্মীকে যেভাবে ছিনতাইকারী বানালো পুলিশ

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
আসকের নতুন সেক্রেটারি জেনারেল নাজিয়া কবির
শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম