দেশে পৌঁছালো কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত আরিয়ান ও শাহারিয়ারের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ১১:৫৩আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:০৪

কানাডার টরন্টোতে গত ১৩ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর দুজন আরিয়ান আলম ও শাহারিয়ার খানের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার ( ২ মার্চ) দিনগত রাত ১টা ৪১ মিনিটে টার্কিজ একটি এয়ারলাইনসে করে তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়।

মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর রাত সাড়ে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরিয়ান ও শাহারিয়ারের স্বজনরা লাশ গ্রহণ করেন। পরে রাত ৪টায় অ্যাম্বুলেন্সে করে রাজধানীর নাখালপাড়ায় আরিয়ান আলমের বাসায় শেষ বারের মতো তার নিথর দেহ নিয়ে যাওয়া হয়।

শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় আরিয়ানের বড় বোন সানজিদা আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সকালে নাখালপাড়ার ২৩ নম্বর বাড়িতে গেলে দেখা যায়, লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে  স্বজনদের শোকস্তব্ধ পরিবেশ। ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা-মা। কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে তাদের।

আরিয়ানের বড় ভাই সানাউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আজ শুক্রবার জুমার নামাজ শেষে নাখালপাড়া খেলাঘর মাঠে আরিয়ানের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর  বিমানবন্দর এলাকার পাশে বাউনিয়ায় স্থানীয় মসজিদে আসর নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ওই এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে একাধিকবার  আরিয়ান ও শাহারিয়ার খানের মরদেহ বাংলাদেশ নিয়ে আসার দিন-তারিখ ঠিক হয়েছিল। নানান জটিলতার কারণে ঠিক সময় তাদের লাশ বাংলাদেশে পৌঁছায়নি।

এদিকে একই দুর্ঘটনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি অ্যাঞ্জেলা বাড়ৈ। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কানাডার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। সে এখন শঙ্কামুক্ত বলে জানান কুমার বিশ্বজিৎ।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আরিয়ান ও তার তিন বন্ধু গাড়ি দুর্ঘটনায় পড়ে।

আরও পড়ুন:

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান