দেশীয় তামাক শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ২৩:১৬আপডেট : ১১ মার্চ ২০২৩, ২৩:২৩

শনিবার (১১ মার্চ) রংপুরে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন অবহেলিত তামাক চাষিরা। সেখানে শতভাগ দেশীয় তামাক শিল্প রক্ষায় দ্রুত স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের দাবি করেন তারা। জেলা স্কুল মোড় বঙ্গবন্ধুর মুরালের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে; যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।

সমাবেশ থেকে দেশের প্রায় ৩০টি কোম্পানির সঙ্গে জড়িত লাখ লাখ কর্মকর্তা-কর্মচারী ও তামাক চাষিদের রুটি-রুজি রক্ষায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করা হয়।

সমাবেশে বিভিন্ন সিগারেট কোম্পানিতে কর্মরত কর্মচারী ও তামাক চাষিরা অভিযোগ করে বলেন, শুধু নীতি সহায়তা না থাকার কারণে শতভাগ দেশীয় সিগারেট কোম্পানির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। অথচ এ দেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের আদি ব্যবসা তামাক। বর্তমানে দেশের ৩০টি কোম্পানিতে কর্মরত ও তামাক চাষের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ শ্রমিকদের রুটি-রুজি হুমকির মুখে।

তারা বলেন, বিদেশি মনোপলি ব্যবসা বন্ধ করে শতভাগ দেশীয় মালিকাধীন তামাক শিল্প রক্ষা করতে হবে। দেশীয় তামাক শিল্প রক্ষায় এখনই প্রতিযোগিতা আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তারা দেশের টাকা দেশে রাখতে শতভাগ দেশীয় মালিকাধীন তামাক শিল্প রক্ষার দাবি জানান।

তারা আরও বলেন, বহুজাতিক কোম্পানির দখলে এখন ৯০ ভাগ সিগারেটের বাজার। সেখানে দেশীয় কোম্পানির জন্য গৃহীত পদক্ষেপ অজানা কারণেই বাস্তবায়ন না হওয়ায় শতভাগ দেশীয় তামাক শিল্পকে কৌশলে হত্যা করা হচ্ছে। পাশাপাশি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ায় নকল সিগারেটের দাম বাড়ছে, সরকার রাজস্ব হারাচ্ছে।

তামাক শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়ন করে নীতিমালা প্রণয়নের দাবি জানান তামাক চাষিরা।

/আরআইজে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি