ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো ভ্যানচালকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মার্চ ২০২৩, ১২:২২আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:২২

রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে শাহাবুদ্দিন (৩০) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ’মরদেহটি ঢামেক মর্গে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালকে আটক করা হয়েছে।'

নিহত শাহাবুদ্দিন একটি প্রতিষ্ঠানের ভ্যান চালাতেন, অর্ডারকৃত প্লাস্টিকের মালামাল বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন। 

নিহতের ভগ্নিপতি আনিসুর রহমান বলেন, ‘শাহাবুদ্দিন ভ্যানে মালামাল পৌঁছে দিয়ে ফেরার পথে ধলেশ্বরী ঘাট এলাকায় ট্রাক ধাক্কায় ছিটকে পড়েন, পরে তার মাথার উপর দিয়ে চাকা চলে যায়।’

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে, শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শাহাবুদ্দিন নোয়াখালী সেনবাগ উপজেলার সরদার পাড়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। বর্তমানে জুরাইনে বউবাজার এলাকায় থাকতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম