মামলা করতে আদালতে শাকিব খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১১:৪৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:২৬

মানহানির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গিয়েছেন নায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি।

এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এরপর সেখান থেকে বেরিয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, ‘আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।’

শাকিব খান আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। তিনি কোনও প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ‘ভুয়া’ অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে, আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছি।’

অস্ট্রেলিয়ায় শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, ‘অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর তিনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।’

আরও পড়ুন...

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’
শিকারি’র এক দশক: সাফল্য, বিতর্ক আর উত্থানের গল্পে শাকিব
সর্বশেষ খবর
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন