ভুয়া সনদে চাকরির অভিযোগে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৮:০৪আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৮:০৪

ভুয়া সনদপত্র দিয়ে চাকরি করার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর। অভিযুক্ত ব্যক্তি পাওয়ার গ্রিড কোম্পানির একজন জুনিয়র তড়িৎবিদ। তাকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে।

দুদকের উপপরিচালক আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে জানান, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জুনিয়র তড়িৎবিদ মো. শামছুর রহমানের (৪৩) সঙ্গে আসামি করা হয়েছে ঝিনাইদহের বেনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, স্থানীয় কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সালাউদ্দিন জোয়াদ্দার মামুনকেও। এজাহারে বলা হয়েছে, ২০১১ সালের ২৭ জুন থেকে ২০১৩ সালের ১২ মে সময়ে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে এ অপরাধ করা হয়। তারা প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে প্রকৃত জন্ম তারিখ গোপন করে ভুয়া বয়স সংবলিত সনদপত্র তৈরি ও ব্যবহার করে ‘টেকনিক্যাল অ্যাটেনডেন্ট’ পদে ঢাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে চাকরি নেন। যা দন্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ  দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় শান্তিযোগ্য অপরাধ।  এসব অভিযোগে দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর মামলাটি দায়ের করেছেন। মামলা তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারোর সম্পৃক্ততা পাওয়া গেলে তা আমলে আনা হবে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি