১৫টি সাংস্কৃতিক ফেডারেশনের যৌথ বিবৃতি

‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান ও কটাক্ষ করা অগ্রহণযোগ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৬:০২আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:০২

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান ও কটাক্ষ করা অগ্রহণযোগ্য উল্লেখ করে ১৫টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন একটি যৌথ বিবৃতি দিয়েছে। রবিবার (২ এপ্রিল) গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাশরুর জামান রনি।

এতে বলা হয়, বেশ কিছুদিন ধরে আমরা প্রত্যক্ষ করছি যে, দেশের একটি বিশেষ মহল উদ্দেশ্যপূর্ণভাবে নানা অজুহাতে আমাদের মহান মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের উপহাস, কটাক্ষ, অসম্মান এবং হেয় প্রতিপন্ন করে চলেছে। এ অপপ্রচারে লিপ্ত হয়েছে বিএনপি এবং তাদের সমগোত্রীয় রাজনৈতিক দল, কতিপয় পেশাজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের একটি অংশ। এদের মূল উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা এবং জাতীয় জীবনের প্রায় সব ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভাবনীয় অর্জনকে আড়াল করা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্দেশ্যপূর্ণ মহলের অপতৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ ও প্রশ্নবিদ্ধ করায় সরকার আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যম, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের নামে বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক সমাজচেতনার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি এবং যেকোনও অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছি।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো–

১. সম্মিলিত সাংস্কৃতিক জোট

২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন

৩. জাতীয় কবিতা পরিষদ

৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ

৫. বাংলাদেশ পথনাটক পরিষদ

৬. বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ

৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা

৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ

৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ

১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ

১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র

১২. অভিনয় শিল্পী সংঘ

১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার

১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট

১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম