শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১২:৫৪ আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১২:৫৪

পহেলা বৈশাখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মঙ্গল শোভাযাত্রা বের করার নির্দেশনা সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাবার পক্ষে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী রিটটি দায়ের করেন।

তিনি জানান, বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হবে।

পরে রিটকারীর আইনজীবী আজিম উদ্দিন বলেন, এই চিঠি জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল এবং রুল শুনানি না হওয়া পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১২ ও ৪১ এ উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার সঙ্গে এই চিঠি সাংঘর্ষিক।

রিট আবেদনের শিক্ষা মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২০ মার্চ সারাদেশে বাংলা নববর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণলায় বৈঠক করে। বৈঠকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করে গুরুত্বের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের নির্দেশ দেয় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করতে হবে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে ৪ বছর আগে চিকিৎসক বুলবুল হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’