বৈশাখ আমাদের নিয়ে যায় অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ২০:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০:৫১

সকল বাংলা ভাষাভাষীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী।

পহেলা বৈশাখকে বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমগ্র জাতি এদিন জেগে ওঠে নবপ্রাণে, নব-অঙ্গীকারে।

মো. তাজুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়িত ঐতিহ্য। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি হিসাবে এগিয়ে যাবো–এবারের বাংলা নববর্ষে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

পহেলা বৈশাখে বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে সুন্দর আগামী নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের