‘বঙ্গবন্ধুর সাহিত্যিক পরিচয়টা সবার কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৫৮

‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি আত্মস্মৃতিমূলক বইয়ের জন্য সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। এ উপলক্ষে রবিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ চ্যাপটার এক সভার আয়োজন করে।

সভায় লেখক, গবেষক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের  প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, বঙ্গবন্ধুকে নতুন নতুন মাত্রায় আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু সাহিত্যিক হিসাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন অসমাপ্ত রয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুকে সাহিত্যিক পরিচিতিটা তুলে ধরা।

রাজনীতিবিদ ও তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর তিনটি বই পড়ার পরামর্শ দিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, বঙ্গবন্ধুর তিনটি বই থেকে প্রত্যেক রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের বইটি পড়া উচিত।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বঙ্গবন্ধুকে আমরা সাহিত্যিক হিসেবে ভাবতে পারি নাই। কিন্তু অন্যরা ঠিকই ভেবেছে এবং পুরস্কৃতও করেছে। এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। বঙ্গবন্ধুকে এখনও বিভিন্ন দিক থেকে আবিষ্কার করা বাকি রয়ে গেছে।

সভায় আরও বক্তব্য রাখেন কথা সাহিত্যিক মোহিত কামাল।

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার সম্মেলনে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। এই প্রথম কোনও প্রয়াত লেখককে সংগঠনের পক্ষ থেকে এমন পুরস্কারে সম্মানিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে রামেন্দু মজুমদার ও মফিদুল হক এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন। দেশে ফেরার পর গত ২ এপ্রিল তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক