ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মিললো অজ্ঞাত লাশের পরিচয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৩, ১৯:০৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:০৫

রুহুল কুদ্দুস (৩২) নামে এক ব্যক্তি গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় জানার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রুহুল কুদ্দুস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া ৪ নম্বর ওয়ার্ডের নেসার আহম্মদের ছেলে।

রবিবার (২৩ এপ্রিল) কামরাঙ্গীর চর থানার এসআই  মহসিন হাসান জানান, গত ২১ এপ্রিল ভোর ৫ টার দিকে কামরাঙ্গীর চর থানার কোম্পানিঘাট পাওয়ার হাউজের পাশের পাকা রাস্তার ওপর থেকে রুহুল কুদ্দুসকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তখন তার পরিচয় জানা ছিল না। অজ্ঞাত হিসেবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর সনদে লেখা ছিল অজ্ঞাত বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।

এসআই  মহসিন হাসান বলেন, ‘শুরুতে তার কোনও লোকজন পাওয়া যাচ্ছিল না। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়। রবিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মৃতের ভাই আজিজুল হক খান লাশ বুঝে নিয়ে যান।’

মৃতের ভাই আজিজুল হক পুলিশকে জানিয়েছেন, রুহুল কুদ্দুস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত ১৬ এপ্রিল কাউকে কিছু না বলে বের হয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসে তার লাশ বুঝে পান।

পুলিশ জানায়, রুহুল কুদ্দুস অজ্ঞান পার্টির খপ্পরে পরেছিলেন কিনা, নাকি অন্য কোনও কারণেতিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এআইবি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের