মেট্রোরেলে ঢিল, ভাঙলো জানালার কাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৭:১৭আপডেট : ০২ মে ২০২৩, ০১:২৮

ঢাকার মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোনও যাত্রী আঘাত না পেলেও জানালাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় ঘটনার দিনদুপুরে লিখিত অভিযোগ দিয়েছে।

সোমবার (১ মে) ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরার দিকে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী কোনও একটি স্থান থেকে দুষ্কৃতকারীরা ঢিল ছুড়লে তা মেট্রোরেলের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশের কোনও এক বহুতল ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

এদিকে ডিএমটিসিএলের অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে জানিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ ঢিল ছোড়ার বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে। এখন এই অভিযোগ কোন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে তা নিয়ে আলোচনা চলছে।’

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান