কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৬:৫৪আপডেট : ০৯ মে ২০২৩, ২০:১৬

রাজধানীর কলাবাগানে একটি বাসা থেকে কুদরত-ই-খোদা হৃদয় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যমুনা টেলিভিশনে নিউজরুম এডিটর (ডিজিটাল মিডিয়া) হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম সজিব বলেন, খবর পেয়ে আজ দুপুর সাড়ে বারোটার দিকে ৯৫, লেকসার্কাস, কলাবাগানের অষ্টম তলায় তার রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই এসআই বলেন, প্রাথমিকভাবে জানা যায়—সকাল সাড়ে দশটার দিকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

হৃদয়ের বন্ধু ইফতিয়াক হোসেন জানান, একটি মেয়ের সঙ্গে পাঁচ বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্য বা অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

ঘটনার পর আজ বিকালে হৃদয়ের বান্ধবীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ।

কুদরত-ই-খোদা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার হোসেনপুর উত্তর গ্রামের ইতালি প্রবাসী আরিফ হোসেন মিঠুর ছেলে। বর্তমানে ৯৫, লেকসার্কাস, কলাবাগানে একটি ভাড়া বাসায় একা থাকতেন।

/এআইবি/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম