ইলেকট্রিক বাস আসতে ছয় মাস, প্রস্তুতি নিচ্ছে বিআরটিসি

জুবায়ের আহমেদ
১৬ মে ২০২৩, ১৩:২৬আপডেট : ১৬ মে ২০২৩, ১৬:১৩

ঢাকা শহরের দূষণ কমাতে আগামী নভেম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে ১০০টি ইলেকট্রিক এসি ডাবল ডেকার বাস যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও এ বছরই রাজধানীর ঢাকা নগর পরিবহনে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত হবে বলে জানিয়েছেন দুই সিটি করপোরেশনের মেয়র। এখন পর্যন্ত দৃশ্যত কোনও প্রস্তুতি না থাকলেও ইতোমধ্যে ইলেকট্রিক বাস সঠিকভাবে পরিচালনা ও পরিচর্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বিআরটিসি কর্তৃপক্ষ।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইলেকট্রিক বাস পরিচালনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কীভাবে এই বাসগুলো আনা যায়, কীভাবে এগুলো পরিচালনা করা যায়। এর জন্য আমরা নানান কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়ায় আছি।’

বিআরটিসি সূত্রে জানানো হয়, ইলেকট্রিক বাসগুলো বিআরটিসি ডিপোতে রাখা হবে। সেখানেই বাসগুলোতে চার্জ দেওয়ার জন্য বসানো হবে চার্জিং স্টেশন। তবে এখন পর্যন্ত কোনও সংস্কার বা প্রস্তুতি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন একাধিক ডিপোর দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিআরটিসি চেয়ারম্যান বলেন, ‘ইলেকট্রিক বাসগুলো পরিচালনার জন্য আমাদের চার্জিং স্টেশন লাগবে, দক্ষ চালক লাগবে এবং কারিগর লাগবে। এসব কিছু আমরা মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় রেডি করছি। এগুলোর জন্য আমরা প্ল্যানিংয়ে পাঠিয়েছি। প্ল্যানিং অনুমোদন হয়ে গেলেই আমরা কাজ শুরু করে দিবো। মন্ত্রী মহোদয় যেহেতু নভেম্বর বলেছেন, আশা করছি এ বছরের মধ্যেই আমরা সবকিছু প্রস্তুত রাখতে পারবো।’

উল্লেখ্য, এর আগে ৯ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভায় দুই সিটি করপোরেশনের মেয়র বলেন, এই বছরেই ঢাকায় চলাচল করবে ১০০টি ইলেকট্রিক বাস।

এছাড়া গত ১৩ এপ্রিল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাসের মধ্যে প্রাথমিকভাবে ১০০টি বাস এ বছরের নভেম্বরে দেশে আসবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান