ধর্ষণ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২০:০৪আপডেট : ২৬ মে ২০২৩, ২০:০৮

রাজধানীর মিরপুরের দারুস সালাম থেকে বরিশালের এয়ারপোর্ট থানা এলাকার তিন বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সোহাগ হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৬ মে) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ১২ বছর ধরে সে পলাতক ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ভুক্তভোগী শিশুটি আসামি সোহাগের প্রতিবেশী ছিল। শিশুটির বাবা রিকশা চালাতেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন। ঘটনার দিন শিশুটির বাড়িতে গিয়ে একা পেয়ে দোকান থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখায় আসামি। পরে নিজ ঘরে এনে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় ঘরে রেখে আসামি পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুর মা-বাবা রক্তাক্ত অবস্থায় সন্তানকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুর মা বরিশাল বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের মে মাসে সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার পর থেকেই আসামি ১২ বছর ধরে রিকশাচালক, দিনমজুর, কুলিসহ বিভিন্ন পেশায় ছদ্মবেশ পালিয়ে ছিল। গ্রেফতারের সময় মিরপুর দারুস সালাম এলাকায় কাঠমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‍্যাব।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম