বর্ণাঢ্য আয়োজনে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২০:৩০আপডেট : ২৬ মে ২০২৩, ২০:৩৯

বর্ণাঢ্য আয়োজনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শুক্রবার (২৬ মে) সকালে সেগুনবাগিচাস্থ ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। বিকালে কেক কাটা ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, রফিকুল ইসলাম আজাদ, আজিজুল ইসলাম ভুঁইয়া, আযম মীর শহীদুল আহসান, কাজী আবদুল হান্নান, সৈয়দ আখতার ইউসুফ, অজিত কুমার সরকার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের একাংশের মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের (দুই অংশ) সাধারণ সম্পাদক আকতার হোসেন ও শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

এর আগে সকালে ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সেটি রাজধানীর সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের