সামনের আগস্টে আমার ধূমপান ত্যাগের দুই দশক পূর্ণ হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ০৩:৫৯আপডেট : ১৪ জুন ২০২৩, ০৩:৫৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘ধূমপান একটি মরণ নেশা। ধূমপানসহ তামাক জাতীয় পণ্য সেবনে যে ক্ষতি হয়, তা আমাদের প্রদেয় করের চেয়েও বেশি। আমাদের দেশে প্রায় ২৬ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয় যা দিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ টন উৎপাদন সম্ভব। ধূমপানের মতো আরেকটি মরণ নেশা ইয়াবা সেবন যা যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে এসব থেকে দূরে রাখতে হবে।’

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘তামাক নয়, খাদ্য ফলান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ধূমপান ও তামাক সেবন করছেন তারা এখনই তা ছেড়ে দিন।’

ধূমপানের বিষয়ে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চেইন স্মোকার ছিলাম। একটার পর একটা সিগারেট খেতাম। চতুর্থ শ্রেণিতে থাকাকালীন এ মরণ নেশায় জড়িয়ে পড়ি। যার ফলস্বরূপ ২০০১ সালে আমি প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করি ও হার্টে সমস্যা দেখা দেয়। ২০০৩ সালে আমার হার্টে তিনটা রিং পরানো হয় এবং ২০০৪ সালে ওপেন হার্ট সার্জারি করানো হয়।’

তিনি বলেন, ‘সঠিক সময়ে চিকিৎসা করেছিলাম বলে বেঁচে যাই। ২০০৩ সালের আগস্টে আমি ধূমপান ছেড়ে দেই। এ বছরের আগস্টে আমার ধূমপান ত্যাগের দুই দশক পূর্ণ হবে। মহান আল্লাহর রহমতে আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি।’

/এসআই/এফআর/
সম্পর্কিত
সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব
ধূমপান করে ভিডিও প্রচার, কলেজছাত্র বহিষ্কার
সিগারেট কেনা নিষিদ্ধ করলো ব্রিটেন, আইন পাস
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম