সম্মানসূচক ডিগ্রি পেলেন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ০২:৪৩আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:৪৬

১০ম ইন্টারন্যাশনাল সুফিজম কনফারেন্সে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রাপ্তি উপলক্ষে সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৯ মে মরক্কোতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। দ্যা ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলারস অব গ্রেট ব্রিটেন এ ডিগ্রি দেয়।

শনিবার (১৭ জুন) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী বলেন, আমি মানুষের মাঝে ইসলাম ধর্মের মূল কথা শান্তি, উদারতা, মানবিকতা প্রতিষ্ঠা ও তরিকায়ে মাইজভাণ্ডারীয়ার খেদমত করে যেতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ও জঙ্গি, উগ্রবাদ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ আদর্শিক সংগ্রাম করে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম