রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৩, ০০:৫৯আপডেট : ২২ জুন ২০২৩, ০০:৫৯

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। তার নাম রিয়াজ হোসেন (১৫)। সে নবীনগর হাউজিং এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘ছুরিকাঘাতে আহত কিশোর চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর।’

আহতের বড় ভাই মিরাজ হোসেন বলেন, ‘রিয়াজের এক বন্ধু অটোচালক। সন্ধ্যার পরে ওই অটোতে ঘোরার জন্য চাঁদ উদ্যানের দিকে বের হয়েছিল। ঘুরতে যাওয়ার সময় অটোতে যাত্রী বেশি থাকায় চাঁদ উদ্যানে নেমে যায়। তার সঙ্গে কথা হয় যে, সেখানে সে দাঁড়িয়ে থাকবে। পরে তার বন্ধু আবার যাত্রী নামিয়ে অটোতে ঘুরতে যাবে।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর ওই গলির সামনে থেকে ছয়-সাত জন ছিনতাইকারীর এসে তার মোবাইল টানতে থাকে। মোবাইল না দেওয়ায় প্রথমে তাকে চর থাপ্পড় মারে। পরবর্তী সময়ে তার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।’ 

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মোবাইল এবং তাকে ফেলে রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসার জন্য নিয়ে আসি।’

আহত মিরাজ ভোলা লালমোহন উপজেলার রিক্সাচালক সিরাজ হোসেনের ছেলে। বর্তমানে সে নবীনগর ৭ নং রোড পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে। দুই ভাইয়ের এক বোনের মধ্যে সে সবার ছোট।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম