অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান

তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ২৩:২৮আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২৩:২৮

রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহারের দায়ে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ জুলাই) এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন র‍্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহের নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদফতরের ডা. দেওয়ান মো. মেহেদী হাসানের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রাতে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানার সই করা গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান চিকিৎসার আড়ালে প্রতারণা করে আসছে বলে জানা যায়। তারা সরকারি অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর উত্তরখান থানা এলাকার অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী মো. মোশারফ হোসেনকে এক লাখ টাকা, কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহকে এক লাখ টাকা এবং ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও মেডিক্যাল সার্ভিসের সত্ত্বাধিকারী মোছা. ফারজানা ইয়াসমিনকে এক লাখসহ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি