বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্তির বৈধতা প্রশ্নে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ২৩:১৪আপডেট : ১১ জুলাই ২০২৩, ২৩:১৪

নোয়াখালী-১ সংসদীয় আসনের বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিট পিটিশনের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে সীমানা পুনর্বিন্যাস নিয়ে বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. ইকবাল হোসাইন চৌধুরী ও বজরা ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম পাটোয়ারি হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নোয়াখালীর ডিসি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে বিবাদী করা হয়।

রিটের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নং সংসদীয় আসন। জেলার চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই সীমানায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন (ইসি) আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনগুলোর সীমানা নিয়ে খসড়া প্রকাশ করলে তাতে এই আসনের সীমানা নিয়ে কোন ভোটার আপত্তি জানায়নি। পরে দেখা যায় স্থানীয় জনসাধারণের মতামত না নিয়েই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এবং নোয়াখালী-২ আসনের (আসন নং-২৬৯) সংসদ সদস্য মোরশেদ আলমের সিইসি বরাবর দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে নোয়াখালী-১ আসন থেকে বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে সীমানা গেজেট প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, নোয়াখালী-১ আসনে থেকে বজরা ইউনিয়নকে সরিয়ে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পূর্ণরূপে এ সংক্রান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি উল্লেখ করে আমরা হাইকোর্ট রিট পিটিশন দায়ের করি। আদালত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।

 

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম