বাড়ি পেলো ‘ভালো কাজের হোটেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৬:৫৯আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭:০০

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজের হোটেল’কে রাজধানীর ওয়ারির বনগ্রামে ৪০০ বর্গফুটের একটি বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমানের হাতে বাড়ির বরাদ্দপত্র প্রদান করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, ভালো কাজের হোটেল একটি মানবিক উদ্যোগ। তাদের সাধুবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সব সময় এরকম ভালো কাজের পাশে থাকবে বলে জানান তিনি।

বরাদ্দকৃত বাড়ির কাগজ পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। প্রথম দিকে রাজধানীর কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেওয়া হয়েছিল। আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কী লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
রাজধানীতে পিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক
চেকপোস্টে জিজ্ঞাসাবাদের পর বাসায় গিয়ে মিললো বিদেশি অস্ত্র, গ্রেফতার ৬
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা