শাহজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: প্রতিবেদন দাখিলের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৬:১৩আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৬:৪৬

রাজধানীর শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ রুবেলকে (৩৬) কুপিয়ে হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।

শুক্রবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত মামলাটি তদন্ত করে আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সোয়া ১টার দিকে শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। 

নিহতের স্বজনরা জানান, অলিউল্লাহ শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনও পদে ছিলেন না। ব্যবসা করতেন, পাশাপাশি রাজনীতিও করতেন। তার স্ত্রী তানজিনা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে অলিউল্লাহ শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অলিউল্লাহর স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

শাহজাহানপুর থানার ওসি ফারুকুল আলম বলেন, অলিউল্লাহর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারা, কী কারণে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

/এমকেআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম