জাতীয় ডায়াসপোরা নীতি তৈরির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৮:৪৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৮:৪৫

দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সুযোগ-সুবিধা বিনিময় বাড়াতে জাতীয় ডায়াসপোরা নীতি তৈরির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো জাতীয় ডায়াসপোরা নীতি -২০২৩ এর প্রস্তুতকৃত খসড়ার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় খসড়াটি প্রস্তুত করেছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি। কর্মশালায় খসড়া নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন এইচডিআরসি’র মুখ্য পরামর্শক এবং অর্থনীতিবিদ ড. আবুল বারকাত।  

তিনি বলেন, অনেক দেশেই ডায়াসপোরা নীতি নেই। বাংলাদেশ এদিক থেকে অন্যতম। ভারত, চীনের মতো দেশেও এরকম কোনও পলিসি নেই। এটি তৈরি করতে আমরা অনেকগুলো গবেষণা করেছি, সাক্ষাৎকার নিয়েছি। কারণ যেকোনও নীতি হতে হবে স্পষ্ট, স্বচ্ছ, সহজবোধ্য।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমাদের অভিবাসন খাতের সবচেয়ে বড় অংশীজন প্রবাসী কর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। আমাদের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্ব অপরিসীম। আমরা আমাদের জাতীয় যে নীতি সেই আলোকে প্রবাসীদের আরও কীভাবে সম্মানিত করতে পারি সে জন্য এই ডায়াসপোরা নীতি। আজ যে খসড়া উপস্থাপন করা হয়েছে, সেটি অত্যন্ত পরিশ্রমের একটি ফসল।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, ডায়াসপোরা নীতি তৈরির পেছনে উদ্দেশ্য অনেক গভীর। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা যাতে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পারে সে জন্য এই নীতি।  

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন–আইওএম বাংলাদেশের চিফ অব মিশন আব্দুসাত্তার ইসোয়েভ,জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ অভিবাসন খাত সংশ্লিষ্ট অংশীজনরা।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম