সুড়ঙ্গ সিনেমা পাইরেসি ঘটনায় দুই আসামির জামিন মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ১৭:০৩আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭:০৩

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন— মনিরুল শেখ ও ইমামুল কবির।

সোমবার (৩১ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (৩০ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন। অপরদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। জামিনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদেরকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৯ জুলাই সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

'সুড়ঙ্গ'র পাইরেসির ঘটনায় দুজন কারাগারে

'সুড়ঙ্গ' সিনেমা পাইরেসি হলো যেভাবে

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান