মনিরুল ইসলাম উজবেকিস্তানে নতুন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৯:২৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৯:২৩

মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন।

তিনি দীর্ঘ চাকরি জীবনে টোকিও ও দিল্লিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকায় তিনি বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।

মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি ভারত থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
মার্কিন পতাকার আদলে ঢাকার রিকশা
রাজনৈতিক আশ্রয় নিয়ে কঠোর হচ্ছে ইউরোপ 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের