গুলশানে র‍্যাবের অভিযান, পাজেরো গাড়ি ও ৪৪৬ বোতল মদ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৩, ০০:২২আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০০:৩৪

রাজধানীসহ দেশের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে বিদেশি মদ ও মাদক সরবরাহের অভিযোগে মো. আব্দুল্লাহ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বুধবার (৯ আগস্ট) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় ৪৪৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়ি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, গুলশান-১ থেকে তেজগাঁও লিংক রোডের নিকেতন-২ নম্বর গেটে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তার আগে গাড়িতে চালকসহ আরও তিনজন তাদের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রটি মাদক সরবরাহ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেসব জায়গা থেকে তারা বিদেশি মদ সংগ্রহ করতো ও কোথায় সরবরাহ করতো– এসব তথ্য উপাত্ত অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

/আরটি/এলকে/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি