শোক দিবসে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আলোচনা সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ২২:১৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২২:১৬

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, স্থিরচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, দোয়া ও মিলাদ মাহফিল।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ও পরিচালক ফারহানা রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সচিব বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তার জীবন ও কর্ম জানার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। তারা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। জাতির পিতার আদর্শকে আমাদের ধারণ করতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪১টি স্কুল ও আর্ট অ্যাকাডেমির তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারপারসন রোকেয়া সুলতানা।

আমন্ত্রিত অতিথিরা স্থিরচিত্র প্রদর্শনী করেন

এ সময় তথ্য সচিব পক্ষকালব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।

এ ছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত স্টেপ জেনোসাইড, চিরঞ্জিব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর জাপান সফর ও স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

/এনএআর/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম