মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন নূর আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ০৩:২০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:২০

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহা. নূর আলী মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। রবিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিক গ্রুপ।

ইউনিক গ্রুপ জানিয়েছে, শনিবার দুবাইয়ের কনরাড হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়।

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সেকশন কাউন্সিল যৌথ উদ্যোগে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে মোহা. নূর আলী বলেন, মর্যাদাপূর্ণ এ মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আমিও গভীরভাবে সম্মানিতবোধ করছি। দুবাইতে এই সম্মান পেয়ে আমি রোমাঞ্চিত ও অভিভূত। প্রখ্যাত এ পুরস্কারটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী জ্যোতি বসুসহ অনেক সম্মানিত ব্যক্তিকে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোহা. নূর আলী বলেন, মাদার তেরেসা বিশ্বের দরিদ্র মানুষের জন্য বাতিঘর ছিলেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তার পুরো জীবন উৎসর্গ করেছেন। তিনি সব বর্ণ ও ধর্মের মানুষকে ভালোবাসতেন।

বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের অর্থনীতিতে ভূমিকা রাখছে। নূর আলী ফ্যামিলি ট্রাস্ট ও সেলিনা নূর চ্যারিটেবল ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে হাসপাতাল, স্কুল এবং কর্তৃপক্ষের বিভিন্ন কল্যাণমূলক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি