সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৩:৩১আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৩:৪৭

ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার নিরাপত্তা আইনকেও নিবর্তনমূলক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে।’

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইফতেখারুজ্জামান বলেন, ‘এখনও সময় আছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটা সংশোধন করা যেতে পারে। সংসদে আইন হিসেবে পাস হয়ে গেলে এটা হবে একটা কালো আইন। খসড়া আইনটি এখন যে অবস্থায় আছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হবে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘যেসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আমাদের উদ্বেগ ছিল, সেগুলো এখনও রয়ে গেছে। কিছুটা বাড়িয়ে-কমিয়ে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে।’

/জেইউ/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের