নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনূস ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনি মামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক প্রেস ব্রিফিং নোটে জানানো হয়, ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে করে ‘মানবাধিকার রক্ষাকারী’ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের জনগণের মঙ্গল ও সুরক্ষা করার জন্য প্রয়োজনীয় কাজ করতে পারে।’









