মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলন্ত মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত মুসকান (১৮) মারা গেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টা ১৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা বিকালে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছেন।  

মৃতের বোন জান্নাতী বলেন, ‘সকাল আনুমানিক সাড়ে ১০টার সময়ে মুসকান তার ছোট সন্তানকে রেখে স্বামী মহসিনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে একই উপজেলার কংসারদী গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিল। কিছু সময় পর খবর পাই, মুসকান মোটরসাইকেলের চাকায় তার পরিহিত বোরকা পেঁচিয়ে পেছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। সে তার মাথায় আঘাত পায়, পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

মৃত মুসকান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইকান্দী গ্রামের আব্দুল মজিদ ও ঝুমুর বেগমের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম