ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা, টাকা ফেরত দেওয়াসহ ১৪ দাবি বিইসিএসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪

ই-কমার্স প্রতিষ্ঠান আলাদিনের প্রদীপডটকমের ৩৬ জন গ্রাহকের ভোক্তা অধিকার থেকে ভেরিফায়েড করা লিস্টের টাকাগুলো অতিদ্রুত ফেরত দেওয়াসহ ১৪টি দাবি ও অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ই-কমার্স কনজুমার সোসাইটি (বিইসিএস)। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনটির সহসভাপতি রবিউল সানী বলেন, দুই বছরের বেশি সময় পেরোলেও ই-কমার্সের যে এস্ক্রো গেটওয়ের টাকা সেটা রিলজ করা সম্ভব হয়নি। পাশাপাশি অনেক মালিক আছে যারা টাকা দিতে চায়, সেটা ফান্ড থেকে হোক বা ব্যাংকে যে টাকা আটকানো আছে, সেই টাকা পর্যন্ত সরকার থেকে কোনও প্রসিডিওর করা হচ্ছে না ছাড়ার জন্য; তাদের (ই-কমার্স মালিক) সদিচ্ছা থাকার পরও।

তিনি আরও বলেন, আমরা ৩৯টা ই-কমার্স প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম, তাদের কী অবস্থা, তারা কোথায় আছে, এটা আমরা এখন পর্যন্ত জানি না। আজ তাদের বিচার হয়নি বলেই নতুন নতুন প্রতিষ্ঠান প্রতারণা করছে। আমরা বলতে চাই আগেরগুলোর যদি বিচার না হয়, তাহলে নতুন করে এসব প্রতিষ্ঠান সুযোগ পাবে, নতুন করে প্রতারণা করবে। আমরা চাই গেটওয়ের যে টাকা, সেটা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত সল্যুশনের ব্যবস্থা করে। আমরা চাই এসব প্রতিষ্ঠানকে যেন সরকার খুঁজে বের করে।

সংগঠনটির ১৪ দফা দাবি
তাদের দাবিগুলো হচ্ছে— ই-কমার্স প্রতিষ্ঠান আলাদিনের প্রদীপের ৩৬ গ্রাহকের ভোক্তা অধিকার থেকে ভেরিফাই করা লিস্টের টাকাগুলো অতিদ্রুত ফেরত দেওয়া; এসওপি অনুযায়ী গেটওয়েতে আটকে থাকা অবশিষ্ট ১৫০ কোটি টাকা অনতিবিলম্বে গ্রাহকদের ফেরত দেওয়া; ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার যারা এখনও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেননি বা যোগাযোগ করেও গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেননি, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদের মাঝে টাকা ফেরত দেওয়ার ব্যাবস্থা গ্রহণ করা; আলেশা মার্ট যেন সিরিয়াল অনুযায়ী তাদের অফিশিয়াল পেজে রিফান্ড লিস্ট প্রকাশের মাধ্যমে রিফান্ড কার্যক্রম বড় আকারে শুরু করে, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা; পণ্য ক্রয়ের উদ্দেশ্যে কিউকম গ্রাহকদের ২০২১ সালের ১৫ থেকে ১৮ জুন গেটওয়ের মাধ্যমে ও ব্যাংক ডিপোজিটের মাধ্যমে পেমেন্ট করা টাকাগুলো অতিদ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া ওয়্যারহাউসের ১০০ কোটি টাকার পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে অথবা ওয়ারহাউজের পণ্য গ্রাহকদের অর্ডার অনুযায়ী ভেলিভারি করতে হবে; অভিযুক্ত ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারিত গ্রাহকদের পেমেন্ট করা ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ অবস্থায় আটকে থাকা টাকাগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে; ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের পরিচালনা বোর্ডের আমানুল্লাহ, সোনিয়া মেহেজাবিন ও মাসুকুর রহমান বর্তমানে কারাগারে আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে গেটওয়েতে আটকে থাকা ৩৪ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার দেশের বাইরে পলাতক আছে, তাদের অনতিবিলম্বে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে; এস্ক্রো সিস্টেমকে নেতিবাচকভাবে উপস্থাপন করে যেসব প্রতিষ্ঠান নীতিমালাবহির্ভূত ও অবৈধ উপায়ে ব্যাংক ডিপোজিটসহ অফিসে ক্যাশ পেমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্ণধারদের দ্রুত আইনের আওতায় এনে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে; বাংলাদেশ ডিল নামক ই-কমার্স প্রতিষ্ঠান ফেক ডেলিভারি দেখিয়ে আমার-পে গেটওয়ে প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়েছে। অনতিবিলম্বে সে টাকা গ্রাহকদের ফেরত দেওয়াসহ তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং নগদ গেটওয়েতে আটকে থাকা অবশিষ্ট টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

২০২২ সালের ২৬ মে গণবিজ্ঞপ্তি আহ্বানে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান সাড়া দেয়নি, সেসব প্রতিষ্ঠানের গেটওয়ে থেকে এসক্রো একাউন্টের সব গ্রাহকের আটকে থাকা টাকা দ্রুত অটোমেশন পদ্ধতিতে রিফান্ড করে দিতে হবে; ইভ্যালির বর্তমান ব্যবসায়িক অবস্থান গ্রাহকদের সামনে তুলে ধরতে হবে এবং গ্রাহকদের হাতে থাকা চেক ও অর্ডার করা পণ্যগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিতে হবে; দালাল প্লাসের মালিকপক্ষ যেহেতু বর্তমানে কারাগারে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সূর্য পে-গেটওয়েতে আটকে থাকা বাকি টাকাগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে হবে এবং সূর্য-পের সেটেল করা টাকা গ্রাহকদের ফেরতের বিষয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় মতামত দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সংক্রান্ত টেকনিক্যাল কমিটির টাস্কফোর্সে বাংলাদেশ ই-কমার্স কনজ্যুমার সোসাইটিকে অন্তর্ভুক্ত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিইসিএসের সভাপতি মো. বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম সুজন, দফতর সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
প্রতারকরা কাজে লাগাচ্ছে এআই, নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে
‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, ১৫ বছর ধরে চিকিৎসার নামে প্রতারণা
টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত