বাস থেকে নামতে গিয়ে ঢাবি শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে ফাহিম আহমেদ খান (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে তাকে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছেলেটি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে এসেছেন তার সহপাঠী আজিজুল ইসলাম ও মেহেরাব হোসেন। তারা জানান, ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে।

মেহেরাব হোসেন বলেন, ‘সে ক্যান্টেনমেন্ট এলাকায় প্রাইভেট পড়াতে যায়। আজ বিকালে ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাসে করে যাওয়ার পথে ক্যান্টেনমেন্ট এলাকায় নির্ঝর বাস স্টপেজে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা জানান, তার বাঁ পা ও কোমরের হাড়সহ কয়েক স্থানে ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম