অমর একুশে গ্রন্থমেলায় গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩

বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলায় গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। বিভিন্ন বিষয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ও লেখকদের অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে। শনিবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এই পুরস্কার ঘোষণা করেন। আগামী ২৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
২০১৫ সালে প্রকাশিত বিষয় ও মানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য মাওলা ব্রাদার্সকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৬, একই সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে মান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য ভূমেন্দ্র গুহ সম্পাদিত ‘জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ ও কবিতা’ গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশনস লিমিটেডকে এবং বুলবুল আহমেদ সম্পাদিত ‘বুদ্ধিস্ট হেরিটেজ অব বাংলাদেশ’ গ্রন্থের জন্য নিমফিয়া পাবলিকেশন ও শেখ তাসলিমা মুন রচিত ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ গ্রন্থের জন্য পাঠসূত্র প্রকাশনীকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৬ দেওয়া হবে।
এছাড়া, ২০১৫ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক বই প্রকাশের জন্য ময়ূরপঙ্খী প্রকাশনকে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৬ এবং এ বছর অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল সজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে সময় প্রকাশন, মধ্যমা পাবলিকেশন ও জ্যার্নিম্যান বুকসকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৬ দেওয়া হবে।  
/এসআর/এসএমে/এমএনএইচ/

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
নববধূর ‘আত্মহত্যা’: স্বামী রিমান্ডে, বিচারের দাবিতে স্বজনদের অবস্থান
নববধূর ‘আত্মহত্যা’: স্বামী রিমান্ডে, বিচারের দাবিতে স্বজনদের অবস্থান
উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান
উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
ফ্যাট বেশি, তবু কেন এত স্বাস্থ্যকর অ্যাভোকাডো
ফ্যাট বেশি, তবু কেন এত স্বাস্থ্যকর অ্যাভোকাডো
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ