রাজধানীতে দুই মণ গাঁজাসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৩, ১৩:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৩:৫১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংস্থাটি বলছে, গ্রেফতারকৃতরা মাদক কারবারি। সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে প্রায় ২৪ লাখেরও বেশি মূল্যমানের ৮০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন (২৩), মো. মশাল (২৩), মো. রাজ্জিকুল ইসলাম (১৯), মোছা. হামিদা বেগম (৪১) ও মো. লুৎফর বিশ্বাস (৩৮)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারিরা

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার পাঁচ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম