রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ২৩:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২৩:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে স্থায়ী প্রভাষক নিয়োগ কার্যক্রমের ওপর ২ মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২২ এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ইউজিসির সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিচাপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ জেড এম নুরুল আমিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ ফলিত গণিত বিভাগে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগটিতে স্থায়ী নিয়োগের জন্য আবেদনের সুযোগ না পেয়ে ফলিত গণিত বিভাগে প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল আওয়াল রিট দায়ের করেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ শর্ত (প্রথম শ্রেণিতে প্রথম থেকে সপ্তম হতে হবে) বাংলাদেশের সংবিধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুসরণ করা হয়নি মর্মে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

/বিআই/আরআইজে/ 
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান