বাংলা ট্রিবিউন বৈঠকি

বিশ্বকাপের আশা তৈরি হওয়া ক্রিকেট দলের একটা অর্জন: শাহরিয়ার নাফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৮:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৮:১৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি যেসব দ্বিপক্ষীয় সিরিজে জয়লাভ করেছে, সেই সাফল্য বাংলাদেশের দর্শক-খেলোয়াড়সহ সবাইকে অনেক আশা দিয়েছে। আমি মনে করি এই যে আশা তৈরি হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেট দলের একটা অর্জন।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তিনি।

শনিবার (২১ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

শাহারিয়ার নাফিস বলেন, বাংলাদেশ বিশ্বকাপ কবে পাবে, প্রশ্নটা অনেক কঠিন, স্বপ্নটা অনেক বড়। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিয়ত ভালো খেলার কারণে আমরা স্বপ্নটা দেখার চেষ্টা করি, আশায় বুক বাঁধি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগাতে হয়। আমরা যদি ফুটবল বিশ্বকাপের দিকে তাকাই, তাহলে দেখা যাবে এতগুলো ভালো দল আছে কিন্তু ঘুরেফিরে অল্প কয়েকটি দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, এটা যেমন সত্য; তেমনি প্রথম হিসেবে কোনও না কোনও দল চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি আরও বলেন, আপনি যদি দিনক্ষণ হিসাব করে প্রশ্ন করেন, কবে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, এটা বলা খুব কঠিন। কারণ এভাবে বলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট যে মাত্রায় এগিয়েছে, সেই মাত্রায় আমরা স্বাভাবিকভাবেই আশা করতে পারি এবং আমার কাছে মনে হয় সেই দিনটি বেশি দূরে নয়।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদ এবং ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের