জালিয়াতির অভিযোগে প্রযোজকের স্ত্রী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ১৬:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৬:০৯

স্ত্রীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও পাসপোর্টে নাম জালিয়াতি করে সন্তানকে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে নাট্য প্রযোজক সারওয়ার জাহানের করা মামলায় তার স্ত্রী রুকাইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২১ অক্টোবর সারওয়ার জাহান বাদী হয়ে একটি জালিয়াতির মামলা করেন। গত ২৩ অক্টোবর বাদী সারওয়ার জাহানের স্ত্রী রুকাইয়া এবং আনোয়ারুল কবির নামে দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর রবিবার (২৯ অক্টোবর) তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে প্রযোজক সারওয়ার জাহান বলেন, ‘রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে ২০১২ সালে আমার বিয়ে হয়। আমাদের দুই সন্তান আছে। আমার সঙ্গে থাকা অবস্থায় সে আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। ছয় বছর ধরে সে আমার ও আনোয়ারুল কবিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিল।’

‘সবশেষ ১১ জানুয়ারি ২০২৩ থেকে আমি সেটা জেনে আলাদা হয়ে যাই। এমতাবস্থায় বড় সন্তান আহিল সারওয়ারের নাম জাল করার চেষ্টা করে আমার স্ত্রী। এমনকি আমি তার বাবা সেটা বাদ দিয়ে প্রেমিক কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। আমার ছোট সন্তান সেহরিশ সারওয়ারের ক্ষেত্রেও এমন হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি।’

বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, ‘বাদী আদালতে দুজন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪১৯ ধারায় মামলা করেন। এক নম্বর আসামি বাদীর স্ত্রী ও ২ নম্বর আসামি তার স্ত্রীর কথিত স্বামী। আসামিরা পরস্পর যোগসাজশে বাদীর সন্তানকে দেশের বাইরে নেওয়ার জন্য জালিয়াতি করে একটি জন্ম সনদ নিয়ে পাসপোর্ট তৈরি করে। যেখানে বাদীর বাচ্চার নাম ও বাবার নাম পরিবর্তন করে।’

‘নিজের বর্তমান পাসপোর্টে স্বামীর নামের জায়গায় ২ নম্বর আসামির নাম বসিয়ে ভিসা নেয়, যা আমাদের প্রচলিত আইন অনুযায়ী একটি ভয়ংকর অপরাধ। এটি জালিয়াতির পাশাপাশি শিশুপাচারের চেষ্টা ও অপরাধও বটে। আদালত আসামিদের নামে ওয়ারেন্ট ইস্যু করেছেন।’

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি