বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ১৬:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৩০

তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে সু্প্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল হাইকোর্ট মাজার গেটে আটকে দিয়েছে শাহবাগ থানার পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ফেরত আসেন।

সরেজমিন দেখা গেছে, অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেট দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে শাহবাগ থানা পুলিশ তাদের আটকে দেয়। একপর্যায়ে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ফিরে আসেন আইনজীবীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন আইনজীবী সুব্রত চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, মহসীন রশিদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

এর আগে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে দেশব্যাপী টানা তিন দিন সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।

গত ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের পর ওইদিন সন্ধ্যায় টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি, সমমনা দল ও জোট। পরে বিএনপির কর্মসূচির সমর্থনে গত ৩০ অক্টোবর সকালে এক প্রেস বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান