চালু হচ্ছে মেট্রোরেলের আরও তিন স্টেশন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জুবায়ের আহমেদ
০১ নভেম্বর ২০২৩, ২২:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২৩:০৯

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশ আগামী ৪ নভেম্বর উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরদিন থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ঢাকার আধুনিক এই গণপরিবহন ব্যবস্থার নতুন অংশটি। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এই অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। ইতোমধ্যে স্টেশনগুলোর কাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুধবার (১ নভেম্বর) এই অংশের চালু হতে যাওয়া ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল এই তিনটি স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলো যাত্রীসেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন স্টেশনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রঙ করা ও ধোয়ামোছার কাজ চলছে। এছাড়া মতিঝিল স্টেশনের ভেতরে উদ্বোধনের প্রস্তুতি কাজ চলছে।

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে চালু হতে যাওয়া তিনটি স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আগামী ৪ নভেম্বর উদ্বোধনের দিন আগারগাঁও স্টেশনে প্রধানমন্ত্রী একটি মেট্রোট্রেন উদ্বোধন করবেন, আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দার্ন রুটের কাজ উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি ৫-এর ফলক উন্মোচন করবেন।

উদ্বোধনের দিন সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল চলাচল বাণিজ্যিকভাবে বন্ধ থাকবে। পরের দিন ৫ নভেম্বর থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবেন বলে জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক।

মেট্রোরেলের মতিঝিল স্টেশনের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

৪ ঘণ্টা চালু থাকবে মেট্রোরেলের উত্তরা-মতিঝিল অংশ

৫ নভেম্বর থেকে মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ যাত্রী চলাচলের জন্য সম্পূর্ণ চালু হলেও চলাচলের সময় সীমিত রাখা হয়েছে। প্রথম দিকে এই অংশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পর পর উভয় দিকে চার ঘণ্টা চলাচল করবে। সকাল সাড়ে ১১টার পর আর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল যাবে না। তখন শুধু উত্তরা উত্তর-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেলের সচিবালয় স্টেশনেও চলছে শেষ মুহূর্তের কাজ

সময় বাড়ানো হয়েছে সকালে 

দীর্ঘদিন ধরে অফিসগামী মেট্রোরেল যাত্রীদের প্রত্যাশা ছিল সকালের দিকে সময় যেন বাড়ানো হয়। বর্তমান সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করায় অনেক যাত্রীর অফিস পৌঁছাতে দেরি হয়ে যায়। এবার সেই সমস্যা সমাধান হতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে। যাদের এমআরটি বা র‌্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। আর যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্ত সর্বশেষ মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

মেট্রোরেলের নিচে রাস্তা রঙ করার কাজও চলছে পুরো দমে

ছবি: প্রতিবেদক

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক