কাতারে অগ্নিকাণ্ডে চার প্রবাসী বাংলাদেশির মৃত্যু 

আবুল কালাম ফয়সাল, কাতার
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৩আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:১০

কাতারের ফিরোজ আবদুল আজিজ এলাকায় মোটরসাইকেলের দোকানের অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় নিহত ছয় জনের মধ্যে চার জন বাংলাদেশি, বাকি দুই জন পাকিস্তানি। নিহত বাংলাদেশিরা হলেন, মীর হোসেন ফরহাদ, মাহফুজুর রহমান, জাফরুল ইসলাম লিটন ও মো. কাদের।

জানা যায়, মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। আর জাফরুল ইসলাম লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে এবং মো. কাদেরের বাড়ি চাঁদপুর। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল দোকানের কর্মচারী গাড়ির পার্টস ঝালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে। এসময় দোকানের মালিক মামুন সেখানে থাকলেও তিনি প্রাণে বেঁচে যান। বাকিরা দোকান থেকে বের হতে না পারায় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, চার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি ও কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম