পদোন্নতির দাবিতে আবারও আইজিপির কাছে গেলেন দুই ব্যাচের পুলিশ কর্মকর্তারা

রিয়াদ তালুকদার
০৮ নভেম্বর ২০২৩, ২৩:০৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২৩:১৯

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পদোন্নতি না পাওয়ায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে দেখা করে ক্ষোভ জানিয়েছেন পুলিশ ক্যাডারের ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তারা। এসময় তারা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এক মাস আগে একই বিষয়ে তারা আইজিপির সঙ্গে দেখা করেছিলেন।

বুধবার (৮ নভেম্বর) পুলিশ সদর দফতরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাথে সাক্ষাৎ করেন ওই দুই ব্যাচের সহকারী পুলিশ সুপাররা (এএসপি)। একই দিন তারা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি এসবি-প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৬ সেপ্টেম্বর আইজিপির সঙ্গে একই বিষয়ে এই কর্মকর্তাদের প্রথম সাক্ষাৎ হয়।

জানা গেছে, ২০১০ সালের ১ ডিসেম্বর ২৮তম বিসিএসে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের পর পাঁচ বছর ১১ মাস ২৯ দিন পর ২০১৬ সালের ৩০ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি হয়। ২৯তম ব্যাচের কর্মকর্তারা ২০১১ সালের ১ আগস্ট পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করে পাঁচ বছর তিন মাস ২৯ দিন পর ২০১৬ সালের ৩০ নভেম্বর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পায়। এছাড়া ৩০তম বিসিএস কর্মকর্তারা পাঁচ বছর সাত মাস ১৫ দিন, ৩১তম ব্যাচের কর্মকর্তারা পাঁচ বছর ১১ মাস পাঁচ দিন, ৩৩ ব্যাচের কর্মকর্তারা পাঁচ বছর দুই মাস ছয় দিন ও ৩৪ ব্যাচের কর্মকর্তারা ৬ বছর ১৫ দিন পর পদোন্নতি পায়। ৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা ২০১৭ সালের ২ মে যোগদান করে ৬ বছর ৬ মাস অতিক্রান্ত হলেও এখনও পদোন্নতি সংক্রান্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি হওয়ার কথা বলা হলেও দীর্ঘদিনের চাওয়া ৩৫ ও ৩৬ পুলিশ ব্যাচের প্রথম পদোন্নতি সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি আটকে আছে দীর্ঘদিন। এই দুই ব্যাচের কর্মকর্তারা এখন মাঠ পর্যায়ে সহকারী কমিশনার এএসপি এবং সার্কেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৫ ব্যাচের সমসাময়িক অন্য ক্যাডারদের পদোন্নতি হলেও দেড় বছর আগে ৩৬ বিসিএস ব্যাচেরও অন্যান্য অনেক ক্যাডারের পদোন্নতি হয়েছে ইতোমধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, একই বিসিএসে যোগদান করে সেখানে অন্য সব ক্যাডাররা যথাসময়ে প্রথম প্রমোশন পেয়েছেন। সেক্ষেত্রে ন্যায্য পদোন্নতি বঞ্চিত হয়েছেন ওই দুই ব্যাচের কর্মকর্তারা। আইজিপি, এসবি চিফ এবং ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করে যৌক্তিক বিভিন্ন বিষয় এবং পদোন্নতি আটকে থাকার বিষয়গুলো উপস্থাপন করেছি।

নির্বাচনের তফসিল ঘোষণা হবে অল্প কিছু দিনের মধ্যেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের আওতাধীন থেকে নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। মাঠ পর্যায়ে এসপি পদমর্যাদার কর্মকর্তা যারা রয়েছে তাদের বেশিরভাগই ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তা। নির্ধারিত পাঁচ বছর অতিক্রান্ত হলেও যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোনও পদোন্নতি না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে। চেইন অব কমান্ডের বিষয়গুলো বিবেচনা করে সরকারি চাকরি করে যাচ্ছেন তারা। পদোন্নতির বিষয়গুলো ঠিক হলে তাদের কাজের গতি বাড়বে বলে মনে করেন পদোন্নতি আটকে থাকা কর্মকর্তারা।

সাক্ষাতের সময় অংশ নেওয়া দুই ব্যাচের একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমবার আইজিপি স্যারের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছিলাম। সাম্প্রতিক সময় অনেক পদোন্নতি হয়েছে কিন্তু আমাদের বিষয়গুলো অন্তরালেই থেকে গেছে। পদোন্নতির বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য এবং কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতেই ঊর্ধ্বতনদের সঙ্গে সাক্ষাৎ করেছি।

সাক্ষাৎ সূত্রে জানা গেছে, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আবারও আশ্বস্ত করেছেন কর্মকর্তাদের। নিজেদের দায়িত্বের বিষয়গুলো যথাযথভাবে পালন করতে বলেছেন। পদোন্নতির বিষয়গুলো নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানিয়ে আশ্বস্ত করেছেন।

সূত্র আরও জানায়, এসবি-প্রধান মনিরুল ইসলাম বলেছেন পদোন্নতি হয়ে যাবে। আটকে থাকার বিষয়গুলো সম্পর্কে আইজিপি এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলা হবে। ডিএমপি কমিশনারও একই ধরনের আশ্বাস দিয়েছেন ৩৫ ও ৩৬ বিসিএস পুলিশ প্রশাসনের এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের।

সম্প্রতি পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় ২ শতাধিক কর্মকর্তাকে সুপার নিউমারি ছাড়াও পদোন্নতি দিয়েছে সরকার।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম