সায়দাবাদে বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ২১:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২২:০৪

রাজধানীর আইডিয়াল স্কুলের পাশে যাত্রাবাড়ী-সায়দাবাদ ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা দেয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ খবরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম