সুপার ও পেনিনসুলা স্টিলের স্থায়ী সম্পদ অধিগ্রহণ করবে এসএস স্টিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ২৩:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২৩:৪৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএস স্টিল তার ব্যবসায়িক সম্প্রসারণের অংশ হিসেবে সুপার স্টিল ও পেনিনসুলা স্টিল মিলস লিমিটেডের স্থায়ী সম্পদ অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ২২ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অবস্থিত পেনিনসুলা ও সুপার স্টিল লিমিটেডে প্রায় ১৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।

সোমবার (২৭ নভেম্বর) এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অবহিত করেছে কোম্পানিটি।

ডিএসইকে দেয়া প্রতিষ্ঠানটির বিবৃতি মতে, এই কৌশলগত বিনিয়োগের অর্থ কোম্পানির নিজস্ব আয় এবং আংশিকভাবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে নেওয়া হবে।

সুপার ও পেনিনসুলা স্টিলের স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে  ১৬৪ ডেসিমেল জমি, ইস্পাত কাঠামোর শেড, ভবন, মূলধনী যন্ত্রপাতি এবং ইউটিলিটি সংযোগ। এতে করে এসএস স্টিলের বছরে অতিরিক্ত ৬২,৪০০ টন উৎপাদন বাড়াবে এবং সমন্বিত বাৎসরিক উৎপাদন  ক্ষমতা  প্রায়  ৪৪২,৮০০ টন এ পৌঁছাবে।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম