ঢাকা-১০ আসনে ফেরদৌসসহ ৩ জনের মনোনয়ন বৈধ, অবৈধ ৮ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১০

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বৈধতা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই আসন থেকে মোট ১১ জন প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। আর অবৈধ ঘোষণা করা হয়েছে আট জনের।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আসনটিতে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার।

এছাড়াও অবৈধ ঘোষিত হয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কে এম শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান, তৃণমূল বিএনপির শাহানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির এইচ এম মামুম বিল্লাহ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহরানে সুলতান বাহার।

বিভিন্ন কারণ উল্লেখ করে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।  

/এএজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম