ঢাকার নিম্ন আদালতের অবকাশকালীন বেঞ্চ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬

সারা দেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশ গত ৩ ডিসেম্বর শুরু হয়েছে। যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

ওই আবকাশকালীন সময়ে উল্লেখিত আদালতে বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকানী বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াই জরুরি মামলাগুলো নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করিবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের দায়িত্ব পালন করবেন। তিনি আগামী ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৯, ২০ ও ২১ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

/এআই/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম